Janbo Expert
31 Aug 2026, 03:07 PM
Other

সাহারা মরুর বিশাল চোখ: মহাকাশ থেকে যা দিয়ে পৃথিবী আমাদের দিকে তাকায়!

সাহারা মরুভূমির কথা ভাবলেই চোখে ভেসে ওঠে অশেষ বালি আর প্রখর রোদ। কিন্তু আপনি কি জানেন, আফ্রিকার মৌরিতানিয়ার মরুভূমির ঠিক মাঝখানে রয়েছে ৪০ কিলোমিটার চওড়া এক দানবীয় নীল চোখের মতো আকৃতি? একে বলা হয় 'রিচ্যাট স্ট্রাকচার' (Richat Structure) বা 'সাহারার চোখ'

​মহাকাশচারীরা যখন প্রথম স্পেস স্টেশন থেকে এটি দেখেন, তারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন! এতো বিশাল এবং নিখুঁত গোলাকার যে মনে হয় কেউ যেন কম্পাস দিয়ে পুরো মরুভূমিতে আঁকিবুঁকি কেটেছে। বছরের পর বছর ধরে ধারণা করা হতো, এটি হয়তো কোনো মহাজাগতিক উল্কাপাত বা অরিজিনাল কোনো এলিয়েন স্পেসশিপ আছড়ে পড়ার চিহ্ন।

​তবে ভূতত্ত্ববিদদের মতে, লক্ষ লক্ষ বছর ধরে অগ্ন্যুৎপাত ও বাতাসের ক্ষয়কাজের ফলে এটি তৈরি। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো—বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো যে হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা 'আটলান্টিস'-এর বিবরণ দিয়েছিলেন, তার আয়তন ও নকশার সাথে সাহারার চোখের মিল ১০০%!

​তবে কি প্রাচীন রূপকথার সেই হারানো শহর বালির নিচে চাপা পড়ে আছে? বিজ্ঞান আজও এই রহস্যের চূড়ান্ত উত্তর দিতে পারেনি।

◉ 21 views · ♥ 0 · 💬 0 · ↗ 0

Comments (0)

No comments yet.

Login to comment.